ঢাকাSaturday , 2 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিমি সরদার
September 2, 2023 1:29 am
Link Copied!

:: কুমিল্লা প্রতিনিধি ::

বাংলাদেশ ছাত্রলীগের তিতাস উপজেলা তিন ছাত্রলীগ নেতা সুহেল সিকদার, লালন সিকদার ও সবুজ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিতাস থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে সর্মথন করেছেন ব্যবসায়ী মোঃ আল আমিন ভূঁইয়া। নাঈম হাসানের তার পক্ষে সভা-সেমিনার করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার উপর হামলা চালায়। পরে থানা জিডি করলে তিতাস থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ওসি নাজমুল হুদা বলেন, গ্রেপ্তারের পর আসামি সুহেল সিকদার, লালন সিকদার ও সবুজ সরকারকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন