ঢাকাMonday , 13 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ব্যারিস্টার নাঈম হাসানের সর্মতনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Link Copied!

:: কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। আশ্বাস দেওয়া হয়েছিল প্রতিটি প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, সেনাবাহিনী থাকবে, র‍্যাব থাকবে, বিজিবি থাকবে, এর সাথে সাথে পুলিশ ফোর্স থাকবে। তাই আপনারানির্ভয়ে এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবেন। (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দাউদকান্দির তিতাসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় তিনি তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আই.কে সঈদ ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার নাঈম হাসান।

আলোচনা সভায় সালা উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাসের ব্যবসায়ী মোঃ আল আমিন ভূঁইয়া, মনিরুজ্জামান মানিক, নাঙ্গলকোট উপজেলা মৎসজীবীর সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, আবুল হাসেম, নুরুল আমিন।

আলোচনা সভায় বক্তব্য আল আমিন ভূঁইয়া বলেন, ব্যারিস্টার নাঈম হাসানের জন্য দাউদকান্দি তিতাস কোনো পিচ্ছিল জনপদ নয়। এখানে জনসেবা ও বিচরণের জন্য তার প্রয়াত বাবা সাবেক সংসদ সদস্য হাসান জামিল ছাত্তার অনেক বীজ বপন করে গেছেন। সুতরাং এ জনপদের মানুষ বাবার মতোই তাকে বেছে নেবে। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার জয় নিশ্চিত করতে চাই। নাঈমের প্রার্থিতা ফিরে পাওয়ায় আসনটিতে পাল্টে গেছে হিসাব-নিকাশ। ভোটারদের দৃষ্টি এখন ভূঁইয়া পরিবারের দিকে।

নিউজটি শেয়ার করুন