ঢাকাSunday , 5 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের স্বরূপকাঠিতে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

পিরোজপুরের স্বরূপকাঠিতে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন চেতনা পরিষদের আয়োজনে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি এম ডিগ্রি কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদদীন আহমেদ।

অনুষ্ঠানে সিরাজ উদদীন আহমেদ, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়।

সাবেক সচিব, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম সামসুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সহকারী অধ্যাপক মো. জাহিদ সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সামসুর রহমান, সাবেক যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী।

এ ছাড়া বক্তব্য দেন, আনসার-ভিডিপির সাবেক অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, নটর ডেম কলেজের শিক্ষক ড. মিজান রহমান, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনদের সম্মাননা ক্রেস্ট ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন