ঢাকাSaturday , 11 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে রেল স্বপ্নকেও হার মানিয়েছে : তথ্যমন্ত্রী

Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজারে রেলস্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী এ নতুন ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেলস্টেশন উদ্বোধন করা শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন। আজ সেই ওয়াদা পূর্ণ হলো। কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো।

কক্সবাজারে এমন একটি ‘আইকনিক’ রেলস্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে। সুতরাং এটি কক্সবাজারসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই।

নিউজটি শেয়ার করুন