আজ থেকে আমার মার্কা নৌকা। উন্নয়ন বৈষম্যে পিছিয়ে থাকা কাউখালীকে উন্নয়ন করে পুষিয়ে দিবো। কাউখালীতে নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজকে জনতা ফুলদিয়ে বরণকালে তিনি এ মন্তব্য করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজকে গতকাল সোমবার রাতে কাউখালী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলার জনসাধারণ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি আরো বলেন- সংসদে গিয়ে আমি প্রথম যে প্রস্তাবটা রখবো ইমামদের সম্মানি দেওয়ার প্রস্তাব এবং প্রথম এমপি হিসেবে যে ডিউলেটার টা দিবো কাউখালীকে পৌরসভা করার ডিউলেটার। এ আসনের দীর্ঘদিনের যে সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন তিনি বর্ষীয়ান রাজনীতিবীদ সেও উন্নয়ন কর্মকানণ্ড করেছেন। তিনি আমার মুরব্বি আমি তার সহযোগীতা নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই।
এসময় উপস্থিত হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত মহিউদ্দিন মহারাজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং এ আসনের জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসাইন বাবলু জমাদ্দার, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


