ঢাকাSaturday , 20 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে মধুমেলার শুভ উদ্বোধন

রাজীব চৌধুরী
January 20, 2024 4:47 pm
Link Copied!

যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসাবে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ৯ দিনব্যাপী মধুমেলার শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।তিনি তার বক্তব্যে বলেন যে শিক্ষা অর্জন করে নিজেদের দেশের সেবায় নিয়োজিত করা যায় সেই উন্নতমানের শিক্ষা আমাদের প্রয়োজন। তিনি আরো বলেন মধুমেলা যেন নির্মল আনন্দের মেলায় পরিণত হয় এবং পরিবার পরিজন নিয়ে সকলে যেন মেলা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা পৌঁছে দিতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম, মনিরামপুরের সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, যশোরের সহকারী পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।মহাকবির জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে মধুমেলায় উন্মুক্ত মঞ্চে প্রতিদিন মহাকবির জীবনীর উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সাহিত্যিকগণ প্রতিদিন কবির সৃষ্টি, সাহিত্য ও জীবনীর উপর বিষয় ভিত্তিক আলোচনা করবেন।প্রতিদিন সন্ধ্যায় মধুমঞ্চে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন