ঢাকাTuesday , 20 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপিকে কাছে পেয়ে কাঁদলেন প্রবীণ আওয়ামী লীগ নেতারা

নগর প্রতিদিন
September 20, 2022 6:33 pm
Link Copied!

:: প্রতিনিধি, কলাপাড়া ::
পটুয়াখালীর কলাপাড়ায় অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতাদের খোঁজ নিতে তাদের বাড়িতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান। গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত একাধিক অসুস্থ প্রবীণ নেতাদের দেখতে তাদের বাড়িতে ফলের ঝুড়ি নিয়ে যান তিনি। এসময় তার সফর সঙ্গী হিসেবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস উপস্থিত ছিলেন। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীন আওয়ামী লীগ নেতা আবদুল মান্নানকে দেখতে তার বাড়িতে গেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এসময় এমপি মহিববুর রহমানকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এমনকি বঙ্গবন্ধুর একনিষ্ঠ এ কর্মীকে শ্রদ্ধা জানিয়ে তার ইচ্ছা পূরণে এক কিলোমিটার সড়ক নির্মাণ কাজের প্রতিশ্রুতি দেন এমপি। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ রনধীর দত্ত ও বঙ্গবন্ধুর অনুসারী অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন হাওলাদারকে দেখতে রাতে তাদের বাড়িতে যান এমপি। এসময় প্রবীণ এসব রাজনৈতিক নেতাদের শারীরিক খোঁজ খবর নেওয়াসহ তাদের পাশে থাকার আশ্বাস দেন মহিববুর রহমান।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিববুর রহমান এমপি জানান, আমি সুযোগ পেলেই প্রবীণ নেতাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি। এদের মধ্যে যারা দীর্ঘদিন অসুস্থ রয়েছেন তাদের খোঁজ নেওয়ার চেষ্টা আমার সবসময়ই থাকে। কারণ তারা দলের দুঃসময়ে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন।

অনেকেই জাতির পিতাকে ভালবেসে মামলা, হামলার শিকার হয়েছেন। সুতারাং তাদের ত্যাগ দলের জন্য অপরিহার্য। তিনি বলেন, আমি এমপি হওয়ার আগেও এসব নেতার খোঁজ খবর নিয়েছি, কারণ আমার নেত্রী বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা ত্যাগী নেতাকর্মীদের প্রাণ উজাড় করে ভালবাসেন। এছাড়া জীবদ্দশায় যতটুক সম্ভব প্রবীণ নেতাদের, অসহায় নেতা কর্মীদের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন