ঢাকাThursday , 23 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপি দক্ষিণের ট্রাফিক ইনচার্জ জাকির হোসেনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

Link Copied!

:: সংবাদদাতা, নেছারাবাদ ::

ঢাকা দক্ষিণ বিভাগের ট্রাফিক অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের মা রাশিদা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল ইউনিয়নে জাকির হোসেনের নিজ বাড়িতে দিবস উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গরিব ধনী এবং রাজনীতিবিদসহ প্রায় ৫০০ লোক অংশগ্রহণ করে জাকির হোসেনের মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন।

২০২০ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন রাশিদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি সাত ছেলে মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুর পর থেকে মো.জাকির হোসেন প্রতি বছর এ দোয়ার আয়োজন করেন। এ ব্যাপারে মোহাম্মদ জাকির হোসেন বলেন- আমার মায়ের মৃত্যুর সময় এলাকাবাসী কেঁদেছেন। মা জীবিত থাকাকালীন যখন যে আসতেন তাকেই দুহাত ভরে দিতেন। তাই এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে আমি প্রতিবছর এ দোয়ার আয়োজন করি। জাকির হোসেন তার মা এবং পরিবারের জন্য এলাকাবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, জাকির হোসেন স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং এখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবাইকে সহযোগিতা করেন। তার বাবা খলিলুর রহমান চান মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা ও দানবীর ছিলেন।

নিউজটি শেয়ার করুন