পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠি)উপজেলায় গত মঙ্গলবার উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে আব্দুল হক আনারশ প্রতীক নিয়ে ৩৮হাজার ৬১২ ভোট পেয়ে ফের জয়ী হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী এস এম মুইদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৫ হাজার ৫২০।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীক নিয়ে মো. শফিকুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল ফুটবল প্রতীক নিয়ে জয়ী হয়েছে।
উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ১৭৯ । উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।


