ঢাকাWednesday , 21 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক টাকায় খাতা ও কলম

নগর প্রতিদিন
September 21, 2022 7:26 pm
Link Copied!

:: আবুল হোসেন গোয়ালন্দ ::
রাজবাড়ীর গোয়ালন্দে সান-সাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিকী মূল্য ১ টাকায় খাতা ও ১ টাকায় কলম বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’।

আজ বুধবার দুপুরে উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুলের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর খান।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘ রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’র সহকারী পরিচালক সজিবুর রহমান সজিব, এডমিন শফিকুল ইসলাম শাকিব, নাহিদুল ইসলাম, ‘আকবর খান’ ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান, আশরাফুল আলিম জনি ও রাজবাড়ী শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক টিটু কুমার দেসহ সান-সাইন কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ।

‘রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’র সহকারী পরিচালক সজিবুর রহমান সজিব জানান, সামাজিক নানান উন্নয়নমূলক কাজের পাশাপাশি এবছরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে রাজবাড়ীর ৫টি উপজেলার ৫০টির অধিক স্কুল ও মাদরাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে খাতা কলম বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা অনেক সময় নিজেদের খাদ্য চাহিদা মেটাতেই হিমশিম খায়। আর সে সমস্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য সাধ্য অনুযায়ী কাজ করছি আমরা ‘রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’। মানবিক অনেকগুলো উদ্যোগের অন্যতম একটি হলো এইখানেই ‘এক টাকায় খাতা, এক টাকায় কলম’।

বিনামূল্যে খাতা কলম নেওয়াটা যেন অসহায় মানুষগুলোর কাছে অসম্মানিত বলে মনে না হয় সেজন্য প্রত্যেকের কাছ থেকে ১টাকা মূল্য রাখা হয়। অপরের দেওয়া এ শিক্ষা উপকরণ যেন অসহায় মানুষগুলোকে ভাবতে না হয় তারা সত্যিকার অর্থেই মূল্য পরিশোধে অপারগ, তাই প্রতিটি কলম ও খাতা এক টাকা নেওয়া হয়।

মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের যেকোন পর্যায়ের শিক্ষার্থীর জন্য এ সুবিধা প্রযোজ্য থাকবে। সরাসরি আমাদের রাজবাড়ী সদরের অফিস থেকে খাতা-কলম সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন