ঢাকাThursday , 17 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

Link Copied!

নড়াইল ইউনিয়ন পরিষদ সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস) সদর উপজেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়৷ মানববন্ধনে বক্তব্য দেন শেখহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, চন্ডিবরপুরের মোস্তফা কামাল, আউড়িয়ার ওসমান শেখ, শাহাবাদের হুমায়ুন কবীর ও কলোড়ার আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবে না। তাই যতদিন মেয়াদ আছে, ততদিন তাঁদের কাজ করতে দিতে হবে।

এসময় নড়াইল সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন