পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়িও ছিড়ে নিয়েছে হামলাকারীরা।
আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ও জিবুল্লাহ বাংলাদেশ জামায়েত ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়ানপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন। বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটে। কিন্তু ওই একই বিষয় নিয়ে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেদৃত্বে ২০/২৫ জনের সঙ্গবদ্ধ দল আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য ওজিবুল্লাহ, মো. নাঈম আবদুল্লাহ ও আলআমীনকে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তী করেন।
জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমীনের অবস্থা আশংকাজনক। মো. আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন এই শর্তে যে, তিনি আর কোনদিন জামায়াত ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না।
অভিযোগের বিষয়ে মিরাজের সাথে তার মুঠফোনে(০১৭১০২৯৬৬২৪) যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


