ঢাকাSunday , 20 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদী চক্রকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

Link Copied!

আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদী মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাতে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ।

এসময় কুমিল্লার সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাসেদুল হাসান এবং রুবেল হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন। মশাল মিছিল কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখতে গিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা বরাবরই শেখ হাসিনার জন্য একটি দুঃস্বপ্নের নাম। ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য কুমিল্লা সবসবই একটি আতঙ্কের নাম। কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে অ নেয়।

কুমিল্লাবাসী এতোদিন ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করেছে। ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়েছে, হসপিটালগুলোকে চাঁদা দিতে হয়েছে এমনকি রাস্তার মধ্যে ফুটপাতেও চাঁদা দিতে হয়েছে। বাহার গং কুমিল্লায় তাদের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি।

ফ্যাসিবাদী ব্যর রূপকার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা খবর পেয়েছি, কুমিল্লার সীমান্তবর্তী ত্রিপুরাতে ফ্যাসিবাদী গং রয়েছে, তারা সেখানে জমায়েতের চেষ্টা করছে। কুমিল্লা থেকে স্পষ্টভাষায় ঘোষণা দিতে চাই; এই ফ্যাসিবাদী চক্রের যদি বাংলাদেশে পুনর্বাসনের কোনোরকম পরিকল্পনা থাকে কুমিল্লাবাসী তা শক্তহাতে প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন