ঢাকাFriday , 25 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি দে’কে (৪৪) গ্রেফতার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।আজ শুক্রবার বিকেলে স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুজন কান্তি দে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দে’র ছেলে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থপাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেফতার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া থেকে আনোয়ারা থানার পুলিশ তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন