ঢাকাFriday , 25 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গলে মিলল আওয়ামী লীগ নেতার লাশ

Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তাহের ভূঁইয়া (৫২) আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার জামালের দোকান সংলগ্ন একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

আবু তাহের ভূঁইয়া উপজেলার সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে।

তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২২ অক্টোবর সন্ধ্যায় বাজারের কথা বলে বাড়ির বাইরে যান আবু তাহের। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সবশেষ আজ শুক্রবার দুপুরে স্থানীয়রা আবু তাহেরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের শরীরে পচন ধরেছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন