ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৩১ দফার পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উঠান বৈঠক করেছেন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেলাল-ই-বাকী ইদ্রিশী।
আজ শুক্রবার দিনব্যাপি উপজেলার তেলকুপি বাজার, কালিগঞ্জ বাজার ও বাখোরালি বিশ্বনাথপুর বাজারসহ বিভিন্ন এলাকায় এই উঠান বৈঠক করেন তিনি। এ সময় তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী গোষ্ঠি আবার বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় সভা ও মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করছে।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন