ঢাকাThursday , 28 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডিআরইউর নতুন কার্যালয়ের উদ্বোধন

Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বিল্ডিংয়ের পেছনের জায়গায় সংগঠনের নতুন পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভবনের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ২০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া, ডিআরইউ ভবনের চতুর্থ তলায় সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যালয় উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআরইউ কার্যনির্বাহী কমিটির শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন