ঢাকাTuesday , 7 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, চাইলে ২৬-এর জুনে

Link Copied!

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সংস্কার বেশি চাইলে সরকারকে আরও ছয়মাস (২৬ সালের জুন পর্যন্ত) বেশি সময় দিতে হবে।

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি।

তিনি আরও বলেন, অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।

নিউজটি শেয়ার করুন