ঢাকাSaturday , 22 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৫ রমজানের মধ্যে সংবাদ মাধ্যমে বেতন -বোনাস পরিশোধের দাবি বিএফইউজে ও ডিইউজের

Link Copied!

আগামী ২৫ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বিএফইউজে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

আজ শনিবার (২২ মার্চ ২০২৫) এক বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেওয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন