ঢাকাSunday , 23 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Link Copied!

মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতির বিষয়ে সব সচিব এবং সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।

গত ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করার পর ২০ ফেব্রুয়ারি এ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন