ঢাকাTuesday , 25 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াবকে ডিইউজের চিঠি, ৫ দিন ছুটি ঘোষণা করুন

Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ৬ দিন বন্ধ থাকার জন্য চিঠি দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ মঙ্গলবার (২৫ মার্চ)ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, সরকারি ছুটির সাথে মিল রেখে সংবাদপত্রের ছুটি হওয়া উচিত । কিন্তু নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তিন দিন ছুটি ধার্য করেন যা সাংবাদিকদের কাম্য নয়। তারা বলেন, ছুটি ভোগ করা সাংবাদিকদের অধিকার। তাই এবারের ঈদে ছুটি আরও দুদিন বাড়িয়ে কমপক্ষে পাঁচদিন করতে নোয়াবের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।

সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলায় ডিইউজে’র নিন্দা

bdnews24.com এর সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুর মাসুমের (মো. মাসুম মিয়া) ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ মঙ্গলবার (২৫শে মার্চ ) এক বিবৃতিতে ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন