ঢাকাSunday , 6 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় আহত ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী

Link Copied!

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ইঞ্জিনচালিত রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিনি বাম হাঁটু, হাতের কব্জি, কোমর ও পেটে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন।
জানা গেছে, ওইদিন কেনাকাটা করতে সন্ধ্যার সময় কাজীপাড়ার স্বপ্নে যান সোহেল হায়দার চৌধুরী। এ সময় তিনি মূল সড়কে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি ইঞ্জিনচালিত রিকশা তীব্র গতিতে এসে তার গায়ের ওপর উঠে যায়। এতে তিনি হাঁটু, পেট, কব্জি ও কোমরে আঘাত পান।

নিউজটি শেয়ার করুন