ঢাকাTuesday , 15 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নুরুজ্জামান লাবুকে দেখে নেওয়ার হুমকি, ডিইউজে’র উদ্বেগ ও নিন্দা

Link Copied!

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, বাংলা ট্রিবিউন এর বিশেষ প্রতিনিধি মো. নুরুজ্জামান মন্ডল (নুরুজ্জামান লাবু)কে সন্ত্রাসী কর্তৃক দেখে নেওয়ার হুমকি দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে)।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধকতা ।

প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে একজন পেশাদার সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া ভীতির পরিবেশ তৈরী করে। এ ব্যাপারে নুরুজ্জামান লাবু শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন।( জিডি নং ৯০৪)। জিডির সূত্র ধরে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানান নেতৃবৃন্দ।

কবি, সাংবাদিক সৌমিত্র দেবের মৃত্যুতে ডিইউজের শোক

কবি ও সাংবাদিক সৌমিত্র দেবের মৃত্যুতে শোক জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন আজ এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি

সমবেদনা জানিয়ে বলেন, সৌমিত্র দেব একজন প্রতিবাদী লেখক ও সাংবাদিক ছিলেন।

শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় খিলক্ষেতের লেক সিটির বাসায় অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী পলা দেব স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ নিজ জেলা মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন