ঢাকাMonday , 28 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারের প্রতি ডিইউজে : অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড রোয়েদাদ গঠন করুন

Link Copied!

সাংবাদিকসহ সংবাদ মাধ্যমের কর্মচারীদের জন্য দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ গঠন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সোমবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ দাবি জানান। বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সরকার ইতিমধ্যে পে কমিশন গঠন করেছে। পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নিয়ে সাংবাদিক-কর্মচারীদের বেতন কাঠামো পুন:বিন্যাস জরুরী হয়ে পড়েছে।

পাশাপাশি ২০১৯ সালে ঘোষিত ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ সকল প্রতিষ্ঠানে বাস্তবায়ন ও রোয়েদাদের বকেয়া পাওনা পরিশোধেও মালিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে।
সাজ্জাদ আলম খান তপু ও আকতার হোসেন আরো বলেন, দেশে বেসরকারি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যম বিকাশের ফলে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কিন্তু মেধাবী সাংবাদিকরা শ্রম শোষণের শিকার হচ্ছেন। নেতৃদ্বয় টেলিভিশনে অভিন্ন বেতন কাঠামো তৈরির জন্য সরকার এবং টিভি মালিকদের সংগঠন এ্যাটকো’র প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন