ঢাকাThursday , 17 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা উদ্বোধন

Link Copied!

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর ব্রাহ্মণবাড়িয়া শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এসএমই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ,নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরনের জন্য “প্রযুক্তিঋণ’’ ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, RTGS, BFTN এবং রেমিট্যান্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই বছরের ৯ অক্টোবর ঢাকার ধানমন্ডির পিলখানায় প্রধান শাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শাখা এবং উপশাখা স্থাপন করে সীমান্ত ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন