ঢাকাFriday , 27 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮ ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে এইচএসসির ফল

Link Copied!

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যকে এ তথ্য জানান।

তারা বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য তিনটি তারিখ দিয়ে শিক্ষামন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্য থেকে ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি পাওয়া গেছে। বিষয়টি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আগামী ৮ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে কি না এমন প্রশ্নে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আপনি ভুল শোনেননি।’

এর আগে আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষাবোর্ডগুলো। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রচলিত প্রথা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।

বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। এতে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এবারও এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন