ঢাকাWednesday , 1 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হেরে গেলেন হিরো আলম

Link Copied!

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হেরে গেছেন।

প্রথমে ১১২টি কেন্দ্রের মধ্যে ৬৩ কেন্দ্রে হিরো আলম এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত হেরে যান তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০৪৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯৪৮৬ ভোট।

নিউজটি শেয়ার করুন