ঢাকাWednesday , 15 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটা

Link Copied!

পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। এতে আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সকাল থেকেই আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে সেখানে দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকেরা।

 

পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন আজকের পত্রিকার প্রতিবেদক এস এম নূর মোহাম্মদ, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।

নূর মোহাম্মদ বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ আজ হওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন জটিলতায় তা হয়নি। দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগানের সময় বিএনপি পন্থী আইজীবীদের ওপর পুলিশ লাঠিপেটা করে। সেসময় সাংবাদিকদেরও মারধর করে পুলিশ। বারবার পরিচয় দেওয়ার পরও পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে।’

এ ব্যাপারে পুলিশের তরফ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন