ঢাকাTuesday , 4 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৬৭৮ রোগী

Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন।

এতে বলা হয়, বর্তমানে মোট ১৬৬৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬৯ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৭০৮৪ জন এবং ঢাকার বাইরে ২৭৮৭ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮১৪১ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৯৩৬ জন এবং ঢাকার বাইরে ২২০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৬১ জন প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন