ঢাকাThursday , 24 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা

Link Copied!

গণমাধ্যমকে হুমকিসহ ঘেরাওয়ের ঘোষণায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমকে হুমকি দেওয়া হয়েছে। শনিবার একটি দৈনিকের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ওইসব পোস্টে বলা হয়েছে, তারা এখনও বিভিন্ন প্রতিবেদনে আওয়ামী ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পক্ষ নিচ্ছে।

এমন প্রেক্ষাপটে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি শেয়ার করুন