ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের অগ্রগতি ধরে রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই: এমপি নূরুন্নবী

Link Copied!

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই।

শনিবার ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না।

তিনি আরো বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে এরই মধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব।

আলোচনা সভায় লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন