ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্ট সরকার পতনের লড়াকু সৈনিক আসিফ তানভীর

Link Copied!

জুলাই -আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের জন্য জীবন বাজি রেখে আন্দোলনে যিনি অগ্রনী ভূমিকা পালন করছেন তিনি হলেন ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ইউনিট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসিফ তানভীর।

তানভীর ছাত্রদলের একজন পরিচ্ছন্ন নেতা।তার পিতা মো. নিজাম উদ্দিন বিএনপির সক্রিয় কর্মী। আসিফ তানভীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে মনে-প্রাণে ধারন করেন। আন্দোলন সংগ্রাম করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও কেরানীগঞ্জ থানা দক্ষিণ বিএনপির যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীনের নেতৃত্বে।

বর্তমানে আসিফ তানভীর বিএনপি ছাত্রদলের শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ইউনিট সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকেই রাজপথে আন্দোলন সংগ্রামের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতেন তিনি।

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বার বার হামলা মামলা ও নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি। জুলাই-আগষ্টে ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ি ,শনিরআখড়া রায়েরবাগে প্রতিটি আন্দোলনে অংশ গ্রহণ করেন এবং আহত হন।
তাঁর শরীরে এখনো ক্ষত রয়েছে যা ফ্যাসিষ্ট সরকার পতনে ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য।

কেরানীগঞ্জের মানুষ তাকে আদর্শিক নেতা বলে গর্ব করে।এলাকার মানুষ মনে করে আসিফ তানভীর তার রাজনৈতিক মেধা, শ্রম ও সাহসিকতার মাধ্যমে আগামী দিনের দেশকে এগিয়ে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন