ঢাকাSunday , 11 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল: শাজাহান খান

Link Copied!

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের রাজনীতি মানে জ্বালাও-পোড়াও। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে বিশ্ববাসী জানে। এখন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই সন্ত্রাসী দল আবার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শনিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ করতে চায় বিএনপি-জামায়াত। কিন্তু তাদের আর তাণ্ডব চালাতে দেওয়া হবে না। এবার তাদের শক্তভাবে প্রতিহত করতে হবে। সেই সঙ্গে কিছু পথহারা রাজনৈতিক নেতা যারা বেশ লাফালাফি করেছে, তাদেরও শায়েস্তা করা দরকার।

দলীয় দ্বন্দ্ব ভুলে আগামীতে রাজপথে থেকে বিরোধী অপশক্তিকে মোকাবিলায় আরো ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এখন বিএনপি-জামায়াত সক্রিয় হচ্ছে। তাদের উদ্দেশ্য দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করা। তারা জয়বাংলা স্লোগানের পক্ষের শক্তির কণ্ঠ রোধ করতে চায়। এই অপরাজনৈতিক শক্তিই পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। এই দেশবিরোধী শক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল বিএনপি। ২০০৪ এবং ২০১৪-২০১৫ সালে গাড়িতে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করেছে। জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াত। এই সন্ত্রাসী দলের কার্যক্রম দেশ ও জনগণের বিপক্ষে। অথচ তাদের মহাসচিবের দাবি তারা নাকি সন্ত্রাসী দল না, সন্ত্রাস করে না।

শাজাহান খান বলেন, দেশকে রাজাকার, আল-সামসদের হাতে তুলে দেওয়া যাবে না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে উত্তাপ ছড়াতে চেষ্টা করবে বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা। তাই আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনকে আরো বেশি সংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতকে তাদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন