ঢাকাTuesday , 4 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-২ আসনে নৌকার মাঝি সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব

Link Copied!

সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী।

মঙ্গলবার (৪ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

ফরিদপুর-২ আসনের মনোনয়ন ছাড়াও সভায় সাতটি উপজেলা, চারটি পৌরসভা এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যও আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়। পরে উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয় ৫ নভেম্বর। নির্বাচন কমিশন গত ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন