বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল ২৪ এর ছাত্রজনতার আন্দোলন। তাদের আন্দোলনে দেশ একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছে। তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারীর প্রথম অধ্যায়ই নির্বাচন হবে।
আজ শুক্রবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হাজী আবঃ খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মহসিন মন্টুর রুহুর মাগফেরাতও কামনা করেন।
তিনি আরো বলেন কেরানীগঞ্জের সস্তানেরা এক সময় আন্তর্জাতিক ভাবে খেলবে।
নেকরোজবাগ সমাজকল্যাণ সমিতির পরিচালনায় হাজী আবঃ খালেক স্মৃতি গন্ধরাজ ফুটবল টুর্ণামেন্টের এ, কে. এম খায়রুল আলম এর সভাপতিত্ব ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহসভাপতি মো নাজিম, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএপির নেতা আংকু, মেহেবুব, সামসুল হক লিটন, হাজী সেলিম রেজা, আতাউর রহমান হীরা, খোরশেদ আলম, রফিক নেতা, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালি উল্লাহ সেলিম, কৃষকদল নেতা ইসমাইল প্রমূখ। প্রধান অতিথি আমান উল্লাহ আমান ফাইল খেলাটি শুরু করার আগে মাঠের এক কোনায় একটি বৃক্ষ রোপণ করেন। ফাইনাল খেলাটি প্লানটি শটে তালেপুর স্পোর্টিং ক্লাব, ঘাটাচর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হোন তালেপুর স্পোর্টিং ক্লাব।


