ঢাকাThursday , 6 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

:: সৈয়দ শিশির ::

প্রিয়জন পাওয়া সহজ কথা নয়, আরও কঠিন
কারও ভাবনায় প্রিয় হয়ে ওঠা,
তেমন কঠিনেরে ভালোবেসেই আজ শুধু শূন্যতা।

অপমানের জ্বালা ভুলি কেমনে বলো, কিছু জ্বালা থাকে
হৃদয়ের অতলে, ক্ষণে ক্ষণে জ্বলে—
যে জ্বালা দিলো দেবী ভালোবেসে আমাকে, সে তো মহাদামি।
প্রিয়জন আমার জীবনের ডায়রি, থেমে থাকা চোখ
লাজুক সময়ের উড়ন্ত ডানায় হেঁটে চলা চিতা
যে চিতা না চিনলে বুঝে নেয় নগদে— আপন খোরাক।

বোকার প্রিয়জন, হাঁটি হাঁটি ভাবনা— সবকিছু আজ
মোহের আদালতে আহত সময়
বেদনার চিতায় মুখ টিপে হাসি; হায়! প্রিয়জন…।

নিউজটি শেয়ার করুন