ঢাকাTuesday , 20 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

:: হাওলাদার বেলাল ::

বারংবার তোমাকে বলি পিছু ডেকনা!
আকুতি মিনতি ছেড়ে – মন শক্ত কর,
ঘোর আমাবস্যায়ও টলকে যেওনা-
স্থীর থাক, ভালোবাস সবুজ শ্যামল
গাছের সুশীতল ছায়া- নিবিড় মায়া!

আমাকে পাবে দূর্বা ঘাসের শিশির বিন্দুর ওপর,
জোছনা মাখা চাঁদনি রাতে;
স্রোতস্বিনী নদীর ঢেউয়ে-
আমবস্যার ঘোর অন্ধকারে,
ছায়াপথ উল্কার সমারোহে।

আমি ন্যাড়া হতে চাই না,
হতে চাইনা হৈমন্তীর আপু!
ইচ্ছে হয় না কবি হতে
হতে চাই না মহান কিছু!

মাঝে মাঝে মনে হয়-
তোমার কাব্যের কবি হই;
ছন্দে ছন্দে আঁকি, তোমার ভ্রু যুগল,
মাতাল হয়ে, তোমার ভ্রু ছুয়েদি!

পানশী নৌকায় পাল তুলে,
ঢেউয়ের তালে তালে, নেচে নেচে,
বলি ভয় নেই, ভয় নেই;
আমি আছি তোমার, আমি থাকব;
আমায় পিছু ডেকোনা!

১/৯/২২,সময়ঃ ৬.১২ মি.

নিউজটি শেয়ার করুন