ঢাকার কেরাণীগঞ্জের ঢাকা- ২ আসনে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ সোমবার বিকেলে কালিন্দী ইউনিয়ন গোলাম বাজার এলাকায় এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন তারকে রহমানের স্লোগানের সাথে তাল মিলিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীর্ষের জন্য হোক।
আগামী সংসদ নির্বাচনে এদেশে সরকার গঠন করবে বিএনপি। দেশে তারেক রহমানের হাতধরে এক আমূল-পরিবর্তন হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে সুন্দর ও স্বনির্ভর। আর তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।


