ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলা ৫ আসনেই বিএনপির প্রার্থীর জয় হবে :নিপুন রায়

Link Copied!

ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি আ্যাডভোকেট নিপুন রায় বলেছেন, ঢাকা জেলার ৫ আসনেই বিএনপির প্রার্থীর জয় হবে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জবাবদিহী মুলক সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে় দেওয়া।

সরকার যেই রাষ্ট্রের মালিক তার প্রকৃত মালিক জনগণ। এই মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল দায়িত্ব আমাদের। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসন থেকেই বিএনপি’র প্রার্থীকে বিজয় লাভ করাতে হবে।

ঢাকা -৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষে একটি নির্বাচনী কমিটি গঠন করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে কেরাণীগঞ্জ দক্ষিণ শাখার বিএনপির জিনজিরাস্থ প্রধান কার্যালয়ে এক জরুরী সবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট সুলতান নাসের।

বিএনপি নেতা এ্যডভোকেট সেলিম চৌধুরী, ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আশ্ররাফ, জয়নাল আবেদিন বাবুল, যুবদল নেতা মাহাবুব আলম স্বাধীন, আতিকুর রহমান মানিক, শ্রমিক দলের নেতা মো শাহীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন