ঢাকাTuesday , 11 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাওরাঞ্চলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই: আনিসুল হক

Link Copied!

কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন এবং নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা শুধু ভোটার নন, পরিবর্তনের শক্তি। তাই ঘরে ঘরে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকে নারী ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, হাওরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। হাওরাঞ্চলের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই, বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকা মানুষের জীবনযাত্রা নিয়ে কেউ ভাবে না। আমরা ক্ষমতায় এলে হাওরকেন্দ্রিক বিশেষ উন্নয়ন বোর্ড গঠন করে কৃষি, মৎস্য ও পর্যটন খাতকে আধুনিকায়ন করবো।

তিনি আরো বলেন, দু-একটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। তারা জানেনা বিএনপির সাথে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া তো দূরের কথা, ভোটের মাঠে তারা বিএনপির ধারে কাছেও পৌঁছাতে পারবে না। বিএনপি জনগণের দল, জন বান্ধব দল। বিএনপির মূল শক্তি হলো জনগণ। ইনশাআল্লাহ জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন