ঢাকাSaturday , 8 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তরপূণ্য

Link Copied!

।। রহমান মুফিজ ।।

সবগুলো পাথর ঐক্যবদ্ধ হবে
খুলে দেবে নিজেদের বুক
তাদের ভাষার কাছে
ধরাশায়ী হবে ধাতব শব্দেরা

দুঃখ ডুবে গেলে
প্রান্তরে দাঁড়াবে অকুণ্ঠ উৎসব
কেউ যদি ভেঙে দেয় পর্বতের পাল
যদি ভেঙে দেয় সাবলীল পাখা
তবে সব বুক
খুলে দেবে তাদের পাথর

সব ঝর্ণা কাদা হয়ে যাবে
সবগুলো স্নেহকণা পাবে রাজটিকা
তুমি ফিরে তাকালে প্রান্তরে শ্বাস
নেবে প্রস্তর বিকেল…

নিউজটি শেয়ার করুন