ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

Link Copied!

রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ জানান, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের লোকজন, তারা শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দিতে শুরু করে।

ছাত্র শক্তির ঢাবি শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজের একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যান।

এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে ডিম নিক্ষেপ করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ডিম নিক্ষেপের একটি ভিডিও ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ ছাড়াও অপর একটি ভিডিওতে নোংরা পানিও ছুড়ে মারতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন