:: হাসান মাহবুব ::
সবুজ অরণ্যের মাঝে শ্বেতময় পাখিদের নীড়
এখানেই থেকে যেতে চায় চারুপদী মৃন্ময়ী মন।
পৃথিবীর কোথাইবা আছে এতো শোভিত রূপ
কেউ কি দেখেছে কভু এরচেয়ে চির অভিরাম!
আশাহত জীবনের ডুবুচর এখানেই জেগে ওঠে
স্বপ্নেরা আদতের সুর রাখে লতা আর বনফুলে।
অনায়াসে স্বর্গ যে নেমে আসে সুচিময় পথ ধরে
অটবির চিন্ময়ী পাড় বুনে মনের অতল গভীরে।
মেঘের প্রাচীর ভেঙে উন্মুখ হয়ে ওঠে নিশাকর
জ্যোতিকার আভা নিয়ে ছুটে চলে জোনাকিরা।
তরু শাখে ধরা কুন্তলে লুকায়িত ভীরু অঞ্চলে
ঝিল্লীর বাঁধা গুঞ্জনে বুঝে লয় সেতারের তাল।
আজীবন আমি মর্তের দ্যুলোকেই রয়ে যাবো
বুনো পাখিদের প্রফুল্ল বুকে আমার শয্যা হবে।
হলুদ ঠোঁটের সনে আশ্রিত হবে নিশুতি প্রণয়
পিয়াসির লালস্যের চোখে আজ নেই সংশয়।


