ঢাকাSunday , 13 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে টিভিতে সারাদিন হুমায়ূন

Link Copied!

নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ। বাংলা সাহিত্যের এই শক্তিমান লেখককে ঘিরে রয়েছে নানা আয়োজন। প্রতি বছর ১৩ নভেম্বর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি গাজীপুরের নুহাশ পল্লীতে থাকে নানা আয়োজন। অন্যদিকে দেশের টিভি চ্যানেলগুলো তাঁর স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে বলে জানা গেছে।

সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের পাশাপাশি টিভি চ্যানেলগুলোয় থাকছে বেশ কিছু অনুষ্ঠান। এ আয়োজনের মধ্যে রয়েছে নাটক, টকশো, সংগীতানুষ্ঠান প্রভৃতি। চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হয় সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এতে হুমায়ূন আহমেদের জনপ্রিয় বেশ কিছু গান গান শিল্পীরা। থাকছে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। উপস্থাপনায় জিল্লুর রহমান। বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘চন্দ্রকথা’। এতে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন, আসাদুজ্জামান নূর, ফেরদৌস, আহমেদ রুবেল, চম্পা প্রমুখ। রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘হাবলঙ্গের বাজারে’। হুমায়ূন আহমেদ পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, আতাউর রহমান, সালেহ আহমেদ, এজাজুল ইসলাম, চ্যালেঞ্জার, শামীমা নাজনীন প্রমুখ।

এ ছাড়া চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘হুমায়ূন মেলা’। করোনার প্রাদুর্ভাব বেশি থাকায় দুই বছর এ মেলা হয়নি। তবে এবার বড় আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। প্রবীণ শিল্পীদের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, খুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আরও রয়েছে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ। থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা। এটি সরাসরি প্রচার করবে চ্যানেল আই। এনটিভিতে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হয় সংগীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দি’। এটি উপস্থাপনা করেন ফারাহ শারমিন। প্রযোজনায় আলফ্রেড খোকন। অংশগ্রহণে মেহের আফরোজ শাওন ও এসআই টুটুল। শিল্পীদ্বয়ের কণ্ঠে থাকবে হুমায়ূন আহমেদের লেখা কয়েকটি গান।

দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হয় অনুষ্ঠান ‘আজ দুপুরে’। এতে অতিথি হিসেবে হাজির হোন অভিনেতা ও আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। বাংলাভিশনের সকালবেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ প্রচার হয় সকাল ৮টা ৩০ মিনিটে। অতিথি থাকবেন অভিনেতা ফারুক আহমেদ।

হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁর পরিচয়, কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করবেন তিনি। বাংলা নাটক, চলচ্চিত্র নিয়ে হুমায়ূন আহমেদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কী স্বপ্ন দেখতেন, সেসব নিয়েও কথা বলবেন এই গুণী অভিনেতা। আফিয়া বৃষ্টির প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন শারমিন সুমি। ‘সিনেমার গান’-এর বিশেষ পর্ব প্রচার হয় বেলা ১টা ৩০ মিনিটে। এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের কয়েকটি গান প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব। এ ছাড়া দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য চ্যানেলে রয়েছে আরও কিছু আয়োজন।

নিউজটি শেয়ার করুন