ঢাকাWednesday , 23 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ঐক্যবদ্ধ, কোন শক্তি নেই তাকে পরাজিত করার: ওবায়দুল কাদের

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার হটানোর জন্য। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, প্রস্তুত হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, কোন শক্তি নেই তাকে পরাজিত করার।

আজ বুধবার বিকেল ৪টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মসহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের দায় মুক্তি দিতে সংবিধানে কুখ্যাত আইন প্রণয়ন করেছেন, আমরা ভুলিনি মির্জা ফখরুল। ৩ নভেম্বর জেল হত্যাকান্ড, জাতীয় নেতাদের খুনিদের পুরষ্কৃত করেছেন বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে, আমরা ভুলিনি। বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে। বিএনপি আমাদের মারতে চায়, হত্যা করতে চায়। কথা কথায় বলে, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

সেতু মন্ত্রী বলেন, দেশান্তরী দন্ডিত নেতা তারেক রহমান নাকি তাদের নেতা। বিএনপি তাকে নেতা মানতে পারে। বাংলাদেশের মানুষ তাকে নেতা মানতে পারে না। তার নেতৃত্ব বাংলাদেশের মানুষ কোনো দিনও পছন্দ করবেনা, ঘৃণা করবে। ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউর রহমান। ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান। এ খুনিরা আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা। এ দল আওয়ামী লীগকে সহ্য করতে পারেনা। শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। লন্ডন থেকে বলে হাসিনা, কখনো তুই, কখনো তুমিও বলে। বেয়াদবীর সীমা আছে।

মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দশে করে বলেন, আজকে খুনের মামলার আসামি গ্রেফতার করতে গেলে তাদের দলের নেতা। ফখরুল সাহেব আপনি সহ আপনার নেতারা যে সব কথা উচ্চারণ করেন, যে সব ভাষায় কথা বলেন, তা রাজনীতির ভাষা নয়। সরকারের পতন ঘটাবেন? আল্লাহ যাকে ক্ষমতায় রাখবে ,কেউ কি তার পতন ঘটাতে পারবে। পতন আপনাদের হবে। নেতিবাচক রাজনীতির জন্য আপনাদের পতন অনিবার্য।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের চট্রগ্রাম বিষয়ক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খাঁন সোহেল প্রমূখ।

সম্মেলনে হাজী মো. ইব্রহিমকে সভাপতি ও জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন