ঢাকাThursday , 15 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

একদিন এই শহর ছেড়ে চলে যাবো আমি

Link Copied!

:: আশরাফুল ইসলাম ::

একদিন এই শহর ছেড়ে চলে যাবো আমি
ইট কাঠ পাথরের মায়া ছেড়ে উদ্বাস্তু পথিকের মত;
পেছনের ফেলে আসা সব অতীত হবে নিরর্থক
আমারই চেনা-জানা সব পথ বন্ধু স্বজন
হয়ত উপেক্ষার ছলে করবে পরিহাস
তবুও বিদায়বেলা থাকবেনা কোন মান অভিমান কোন পিছুটান।
জানিনা সেদিন কোন এক খেয়ালের বশে
পথ ভুলে এসেছিলাম তোমাদের এই বন্ধুর উপত্যকায়
হ্যামিলনের বাঁশিওয়ালার মত মোহনীয় সুরে
মেতেছিলাম কোন এক মায়াবী সন্ধ্যায়
অনেক যত্ন করে শখের ঘর বেঁধেছিলাম
প্রিয় এই শহরের চিলেকোঠায়
নেশা ছুটে গেলে দেখি নি:সঙ্গ একাকী আমি
নীলকন্ঠী হয়ে দাড়িয়ে আছি মোহভঙ্গের বেদনায়।
খুঁজে দেখি সঙ্গী নেই, সাথী নেই
চির চেনা সুর নেই, বাঁশি নেই, সুরা নেই, সাকী নেই
চারিদিকে কেবলই শুণ্য খাঁ খাঁ
অন্ধ বধির আমি চেতনাহীন যেন নিষ্প্রাণ
আমার তাম্রলিপি আজ কেবলি অচল
ঘোড়াশালে ঘোড়া নেই, আস্তাবলে হাতি নেই;
টাকশালে টাকা নেই; আমির থেকে ফকির যেন আজ
শত বর্ষের ব্যবধানে উপন্যসের মহা চরিত্র আমি
যেন কোন এক ঘুম ভাঙা রিপভ্যান উইংক্যাল।
মেরুল বাড্ডা,ঢাকা: ১২ সেপ্টেম্বর-২২।

নিউজটি শেয়ার করুন