ঢাকাThursday , 26 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

:: হাসান মাহবুব ::

তোমার কান্নার শব্দে মালিন্য হলো নীল আকাশ
সফেদ অশ্রুপুচ্ছ মুছে দেবার থাকলো না কেউ
হাতের ব্রেসলেটে শশীর রশ্মায় তুললো না প্রেম!
তুমি কখনোই জানোনি তোমার দুর্ভাগ্যের কথা
তোমার জীবন আগলে রাখা কতটা দুর্বিষহ ছিল!

বুঝে নাও কখনোই তোমাকে কেউ ভালোবাসেনি
তোমার হাত ধরে যে মানুষ বলেছিল ভালোবাসি
তাও ছিল সুদীর্ঘ নাটকের বিশদ বিষাদ প্রহসন!
তোমার পৃথিবী স্বার্থপরতায় নিমগ্ন বীভৎসলোক
যেখানে ভালোবাসাও মুদ্রা দিয়ে কিনে নিতে হয়,
নিষ্প্রাণ ভালোবাসা আর সীমাহীন তাচ্ছিল্যগুলো
জীবনের নিমিত্তে সতত নীরব হয়েই বেঁচে থাকে!

তারপর ভেঙে যাওয়া আশাগুলো হতচকে ওঠে
অবাক প্রাণবন্ত চোখে ধ্রুবতারা দেখার নিমিত্তে!
ফুলের পাপড়িতে যে শিশির অঞ্জনে মুড়িয়ে ছিল
অকস্মাৎ বাতাস এসে তাবৎ রাঙিয়ে দিয়ে যায়
শুধু এই টুকুন বলে যেতে ঋতুরাজ এসেছে ফিরে!

চাঁদের সুরঞ্জিত পাড়ে জেঁকে ওঠে অযুত লাস্যতা
মেঘের ফাঁকে ফাঁকে রোপিত হয় অতুল্য সুশ্রীতা!
দীপ্ত বসন্তের প্রগাঢ় সৌম্যতায় চিরম আপ্লুত হতে
আহলাদি পাখির মতোই সন্ধ্যায় নীড়ে ফেরা হবে!

নিউজটি শেয়ার করুন