ঢাকাWednesday , 19 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

Link Copied!

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে শুক্রবারের সভায়। আসনটিতে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন ৯ জন। সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই মারা যাওয়ায় ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন