ঢাকাWednesday , 25 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের জরুরি সভা ২৭ অক্টোবর

Link Copied!

বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দল আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছে৷ এরমধ্যে ২৭ অক্টোবর জরুরি সভা ডেকেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ বুধবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভা ডাকা হয়।

এতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সব সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।

নিউজটি শেয়ার করুন