ঢাকাThursday , 7 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ

সিলেট ব্যুরো
November 7, 2024 7:46 pm
Link Copied!

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে, দুপুর ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বিভিন্ন ভাবে যোগাযোগ করেও দেখা মেলেনি তার।

তাদের দাবি, আজ বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী বলেন, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বলতে কেউ নেই। ভিসি, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ তিন জনই লাপাত্তা। যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে ভিসি ক্যাম্পাসে আসার খবর পেয়ে সবাই অবস্থান নিয়েছি আমরা।

নিউজটি শেয়ার করুন